মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীরের যোগদান রামুতে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা, জাতীয় পর্যায়ের বিতার্কিক গড়ার প্রত্যয় জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার মিষ্টির খালি আসনে ভোট ১২ নভেম্বর, তপশিল ঘোষণা নিরাপত্তাহীনতায় বাঙ্কারে দিন কাটাচ্ছেন সৌদি যুবরাজ! সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, গোদাগাড়ী ইউএনওকে অপসারণ দাবিতে ঘেরাও দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কৃষককে হত্যার চেষ্টা

চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুরুতে ৫টি ইউনিট কাজ করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে এলেও অনেক ধোঁয়া ছিল।

এরপর পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102