মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকা কেডিকেলে একই দিনে আরো দুই ভবঘুরের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এ একই দিনে অজ্ঞাতপরিচয় দুই ভবঘুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ও দুপুরে জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের পাশ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওয়েটিং রুমের পাশে আনুমানিক (৬০) বছর বয়সী এক পুরুষকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি আমরা। পরে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিনে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে একই স্থানে আনুমানিক (৬০) বছর বয়সী এক নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ১২টা ২৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা লোক মুখে জানতে পেরেছি তারা দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। এবং তাদের অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে আমরা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানতে পারব। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102