শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রেমিকের বিয়ের দিনই স্ত্রীর দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন, অতঃপর… স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা ঘরে ঘরে বের হলো লেপ-কাঁথা; তবুও জীবিকার তাগিদে ছাতা মাথায় বাইরে ছুটছেন মানুষ আদমদীঘিতে আ.লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে বিশেষ দায়িত্বে (ওএসডি) সংযুক্ত করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে বুধবার থেকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

দাউদ হোসেন গুলশান বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে গুলশান মডেল থানার ওসির দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তাঁর সংযুক্ত কর্মস্থল হিসেবে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপি, ঢাকা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। বিষয়টি গত সোমবার অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আলোচনায় আসে। ওই ঘটনার পরই গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি করার আদেশ দেওয়া হলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102