শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রেমিকের বিয়ের দিনই স্ত্রীর দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন, অতঃপর… স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা ঘরে ঘরে বের হলো লেপ-কাঁথা; তবুও জীবিকার তাগিদে ছাতা মাথায় বাইরে ছুটছেন মানুষ আদমদীঘিতে আ.লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক

বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

মো: তরিকুল মোল্লা, (ফকিরহাট বাগেরহাট সদর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সোচ্চার রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102