শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রেমিকের বিয়ের দিনই স্ত্রীর দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন, অতঃপর… স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা ঘরে ঘরে বের হলো লেপ-কাঁথা; তবুও জীবিকার তাগিদে ছাতা মাথায় বাইরে ছুটছেন মানুষ আদমদীঘিতে আ.লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) প্ররোচিত করে নিয়ে যাওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেন।

এতে পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার মো. সাদিকুর রহমান (২৭), তার বাবা মো. আবু বক্কর সিদ্দিক (৫৮) এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত সাদিকুর রহমান শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এজাহারে বলা হয়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন সাদিকুর। এর জেরে গত বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার নিজ বাড়ির সামনে থেকে মেয়েটিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়। ওই সময় ১০ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও পোশাকও নিয়ে যাওয়া হয় বলে এতে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও প্রথমে মেয়ের সন্ধান পায়নি পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে স্বজনেরা বুঝতে পারেন, ছাত্রীটি সাদিকুরের সঙ্গে চলে গেছে।

এ অবস্থায় পুলিশের শরণাপন্ন হন ছাত্রীর মা। পুলিশ জানায়, অপহরণ ও এ কাজে সহায়তার অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102