শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রেমিকের বিয়ের দিনই স্ত্রীর দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন, অতঃপর… স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা ঘরে ঘরে বের হলো লেপ-কাঁথা; তবুও জীবিকার তাগিদে ছাতা মাথায় বাইরে ছুটছেন মানুষ আদমদীঘিতে আ.লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগেরহাটে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক

প্রেমিকের বিয়ের দিনই স্ত্রীর দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন, অতঃপর…

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের বিয়ের পরদিন স্ত্রীর দাবিতে তার বাড়িতে অনশনে এক অন্তঃসত্ত্বা নারী। তবে ওই নারীর অবস্থানের খবর পেয়ে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে গেছেন অভিযুক্ত প্রেমিক ওমর ফারুক।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ওমর ফারুক ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরকা ও নেকাব পরা অবস্থায় ওই নারী বসতঘরের সামনে একটি চেয়ারে বসে ছিলেন। তবে অভিযুক্ত ওমর ফারুককে বাড়িতে পাওয়া যায়নি।

ওই নারীর অভিযোগ, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ওমর ফারুকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুককে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

ওই নারী আরও জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফারুক অন্য এক নারীকে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়িতে ওঠেন। বিষয়টি জানতে পেরে তিনি বারবার ফারুকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও বিয়ের দাবিতে ফারুকের বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি।

এদিকে অভিযুক্ত ফারুকের বাবাও বাড়ি ছেড়ে চলে গেছেন। বাড়িতে ছিলেন ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার।

নাজমা আক্তার জানান, তার দেবরকে পারিবারিকভাবে বিয়ে করিয়ে নববধূকে বাড়িতে আনা হয়। এর মধ্যে রাতে এক নারী এসে তার দেবরের সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেন। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে ওই নারী চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি এড়াতে তার দেবর নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ফারুক নববধূকে নিয়ে বাড়িতে এলে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে রাতেই এক নারী বাড়িতে এসে দাবি করেন, তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। এ ঘটনার পরপরই পরিস্থিতি পাল্টে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ফারুক তার বাবাসহ নববধূকে নিয়ে আত্মগোপনে চলে যান।

নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ অনুযায়ী, পুরো ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর এলাকায়, তাই ভুক্তভোগীকে সেখানেই আইনি ব্যবস্থা নিতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102