মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন খানপুর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শেখ মিরানুজ্জামান কালকিনিতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে জরিমানা এম সাইফুর রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব বগুড়ায় ‘মুসলিম বেকারী’তে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা দেব’—বিয়ানীবাজারে রাত জাগছেন তরুণরা জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে : আমিনুল হক

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইয়াকুব (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াকুব মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

ঢামেক হাসপাতালে নিহতের ভাই ইউসুফ বলেন, বিকালে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় একটি জমি দেখার উদ্দেশে তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102