মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন খানপুর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শেখ মিরানুজ্জামান কালকিনিতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে জরিমানা এম সাইফুর রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব বগুড়ায় ‘মুসলিম বেকারী’তে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা দেব’—বিয়ানীবাজারে রাত জাগছেন তরুণরা জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে : আমিনুল হক

দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেস এ সম্প্রতি (এডব্লিউএস) যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে যোগ করবেন।

আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি তে অধ্যয়নরত।

তবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিব জাবেদ অর্জন করেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য।

উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন আকিব। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। যা একই সাথে রুয়েট শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সাথে এগিয়ে চলার বিষয়টি তুলে ধরে।

রুয়েটের মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে আকিবের যোগদান বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি এ বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে এফএএএনজি ভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে অন্যতম অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আকিব জাবেদের পথচলায় রয়েছে রুয়েট থেকে প্রকৌশল শিক্ষা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি, গবেষণা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পেশাগত সাফল্যের সমন্বয়। তার এ অর্জন রুয়েটের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে তার সাফল্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102