মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন খানপুর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শেখ মিরানুজ্জামান কালকিনিতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে জরিমানা এম সাইফুর রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব বগুড়ায় ‘মুসলিম বেকারী’তে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা দেব’—বিয়ানীবাজারে রাত জাগছেন তরুণরা জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে : আমিনুল হক

এম সাইফুর রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর জিয়ারত শেষে বাদ জোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজার এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ, সহসভাপতি ব্যবসায়ী মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু. ইমাদ উদ দীন।

এ ছাড়া স্মৃতি পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ এম এ মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাহ উর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ এবং মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এবং জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।

উল্লেখ্য, এম সাইফুর রহমান ১৯৩১ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি তিনি ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি টানা ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন।

নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তার সময়ে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতিও রয়েছে। ব্যক্তিগত জীবনে সাদামাটা জীবনযাপনের কারণে তিনি মানুষের কাছে পরিচিত ছিলেন।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এম সাইফুর রহমান মারা যান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102