মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন খানপুর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শেখ মিরানুজ্জামান কালকিনিতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে জরিমানা এম সাইফুর রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব বগুড়ায় ‘মুসলিম বেকারী’তে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা আপনি ঘুমান, আমরা গ্রাম পাহারা দেব’—বিয়ানীবাজারে রাত জাগছেন তরুণরা জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে ক্রীড়া কমপ্লেক্স করা হবে : আমিনুল হক

কালকিনিতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু ব্যবসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার পশ্চিম শিকারমঙ্গল নদীর পাড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩-এর ১৫ ধারায় দুই বালু ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সুমন বেপারী ও মো. মাসুদুর রহমান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কিশোর কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102