সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীরের যোগদান রামুতে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা, জাতীয় পর্যায়ের বিতার্কিক গড়ার প্রত্যয় জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার মিষ্টির খালি আসনে ভোট ১২ নভেম্বর, তপশিল ঘোষণা নিরাপত্তাহীনতায় বাঙ্কারে দিন কাটাচ্ছেন সৌদি যুবরাজ! সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, গোদাগাড়ী ইউএনওকে অপসারণ দাবিতে ঘেরাও দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কৃষককে হত্যার চেষ্টা

চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বলে আগামীর সময়কে নিশ্চিত করেছেন বৃদ্ধের নাতি রিপন হোসেন।

নাটোরের এই প্রবীণ ব্যক্তিকে নিয়ে সর্বপ্রথম গত ২৬ সেপ্টেম্বর আগামীর সময় ‘১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক পড়তে পারেন চশমা ছাড়াই’ এ শিরোনামে একটি সংবাদ প্রচার করে।

আব্বাস প্রামাণিক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তিনি কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আব্বাস প্রামাণিক নাতি রিপন হোসেন আগামীর সময়কে জানিয়েছেন, দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। রোববার হঠাৎ তার অবস্থার পরিবর্তন ঘটে। এ সময় তার কথাবার্তার পরিবর্তন আসে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে চিকিৎসক এসে চিকিৎসাসেবা দেন। কিন্তু আজ সন্ধ্য সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

প্রবীণ সেবাকেন্দ্রের খুবজিপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানালেন, তিনি আমাদের সেবাকেন্দ্র থেকে দীর্ঘদিন বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। আমাদের সেবাকেন্দ্র থেকে যথাযথ চিকিৎসা সেবক প্রদান করা হয়। আজ সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা গেছেন।

গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানালেন, আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার প্রবীণ একজন ব্যক্তি ছিলেন। প্রবীণ এ ব্যক্তিকে উপজেলা প্রশাসন সবসময় তার শারীরিক খোঁজখবর নিয়েছে। কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবরটি শুনেছি। অত্যন্ত কষ্টের বিষয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102