বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শুভেচ্ছা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

এবার রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি আজিজুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102