শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শুভেচ্ছা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন

মো: তরিকুল মোল্লা, (ফকিরহাট বাগেরহাট সদর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

তারুণ্যের সক্রিয়তা, সম্মিলিত নেতৃত্ব ও কমিউনিটির ইতিবাচক পরিবর্তনের চার বছরের পথচলা উদযাপন করেছে বাগেরহাট ও রামপালের যুব সংগঠনগুলো। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) বাগেরহাট পুরাতন শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘Celebrating Youth Activism: Collective Leadership and Community Transformation (2022–2026)’ শীর্ষক অনুষ্ঠান।

এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন যুব গ্রুপের তরুণরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মনজুরুল হাসান।

অনুষ্ঠানে গত চার বছরে যুবদের নেতৃত্বে কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা, যুব ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের নানা দিক তুলে ধরা হয়।

বিশেষ করে রামপালে বেড়িবাঁধ নির্মাণ ও নিরাপদ পানির দাবিতে যুবদের আন্দোলন, বাগেরহাটের বিভিন্ন খাল অবমুক্ত করার উদ্যোগ এবং পরিবেশবান্ধব কৃষির প্রচলন ও চর্চায় তরুণদের ভূমিকা গুরুত্ব পায়। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের অধিকার ও সমস্যা তুলে ধরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব উদ্যোগের কয়েকটিতে ইতিবাচক সাফল্যও এসেছে।

অনুষ্ঠানে দলীয় উপস্থাপনার মাধ্যমে যুবরা তাঁদের চার বছরের কাজের অভিজ্ঞতা, অর্জন ও কমিউনিটি পর্যায়ে পরিবর্তনের গল্প তুলে ধরেন। এ ছাড়া সাবেক যুব সদস্যদের অংশগ্রহণে প্যানেল আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, অতিথিদের বক্তব্য, যুব প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

আলোচনায় যুব সক্রিয়তার অনুপ্রেরণা, নেতৃত্ব বিকাশ, সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা এবং কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো গুরুত্ব পায়। তরুণরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতে অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক পরিবর্তনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে বিভিন্ন যুব গ্রুপের কাজ ও অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।

আয়োজকরা জানান, চার বছরের এই সম্মিলিত পথচলা তরুণদের নেতৃত্ব, অধিকার সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও কমিউনিটির উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102