মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :

সাভারে যুবতীকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভারের মিনি চিড়িয়াখানা এলাকায় এক যুবতীকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টাকালে এক ভ্রাম্যমাণ হাওয়ার মিঠাই বিক্রেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন থানার সাব-ইন্সপেক্টর মোস্তাকিম বিল্লাহ।

তিনি জানান, মিনি চিড়িয়াখানায় এক যুবতী বেড়াতে এসেছিলেন। সন্ধ্যার পর বেড়ানো শেষে ফেরার পথে ভ্রাম্যমাণ হকার বা হাওয়ার মিঠাই বিক্রেতা আমিনুল ইসলাম সুযোগ বুঝে ওই যুবতীকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় তার আর্তচিৎকারে অন্যান্য দর্শনার্থী ও এলাকাবাসী এসে যুবতীকে উদ্ধার করে এবং আমিনুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, কুড়িগ্রামের ওলিপুরের বাবু শেখের ছেলে ৪৫ বছর বয়সি আমিনুল ইসলাম সাভারের হেমায়েতপুরে ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় গিয়ে হাওয়ার মিঠাই বিক্রি করে আসছিলেন।

আটকের পর আমিনুল ওই যুবতীকে ধর্ষণের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আজ দুপুরে তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, একজন ভ্রাম্যমাণ হকার দ্বারা যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে আমিনুলকে আটক করে তার স্বীকারোক্তীমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102