বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত প্রণয় কর্মকারের (২১) অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহত ও আহত তিনজনই অটোরিকশাটির যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত হন।

গুরুতর আহত প্রণয় কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহ রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102