শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন ১২ কোটি টাকার সড়কে নিম্নমানের ইট, ভেস্তে যেতে পারে আইনমন্ত্রীর উদ্যোগ চাল, ডিম ও মুরগির দাম বেড়েছে, স্বস্তি নেই মাছের বাজারেও শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভেনথাম নাভি পিলাই রোহিঙ্গা ক্যাম্পে জনস্বাস্থ্য সুরক্ষায় ‘গো-ডেটা’ টুলের বিপ্লব নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, কে এই সাবেক মেজর? অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে সবার জন্য জায়গা তৈরি করছি: অর্থমন্ত্রী পঞ্চগড়ে আনসার-ভিডিপির প্রশিক্ষণ সমাপনী টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, কোটি টাকার ইয়াবা জব্দ

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভেনথাম নাভি পিলাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন মানবাধিকারকর্মী নাভেনথাম নাভি পিলাই। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি।

কমিটি জানায়, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাভি পিলাই।

এর আগে গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো। দেশটির সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের আন্দোলনে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছিল নোবেল কমিটি।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের মধ্যে বয়সের দিক থেকেও উল্লেখযোগ্য দুটি নাম রয়েছে। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে এ পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফজাই। এখন পর্যন্ত তার চেয়ে কম বয়সে আর কেউ নোবেল পুরস্কার পাননি। অন্যদিকে, ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল পুরস্কারে ভূষিত হন জোসেফ রোটব্লাট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102