সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন লেঃ কর্নেল (অব.) দেবাশীষ এবং লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা।
রোববার (১১ অক্টোবর) রাতে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকেও এ তথ্য জানানো হয়েছে।
তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।