বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌবাহিনীর দাবি, বিস্ফোরণের পর জাহাজগুলোতে আগুন ধরে যায়।

আইআরজিসি জানায়, জাহাজ তিনটি প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় নিজেদের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। ইরানের অনুমতি ছাড়াই চলাচলের সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। পরে প্রণালির দক্ষিণ উপকূলের কাছে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে তেহরান।

এদিকে ইরানের উপকূলীয় শহর বন্দর খামিরের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির আইআরজিসি।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর খামির উপকূলীয় এলাকায় দুটি ‘লুকাস’ ড্রোন গুলি করে নামিয়েছে আইআরজিসি।

এর আগে গত রাতে হরমুজ প্রণালিতেও একটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল আইআরজিসির নৌবাহিনী।

তবে ভূপাতিত ড্রোনগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102