রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজের অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাতক্ষীরায় ৫ হাজার হেক্টরের বেশি ফসল ক্ষতিগ্রস্ত টেকনাফে অস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর… ৫ বিভাগে বৃষ্টির আভাস নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী দিনাজপুরে দুই দিনে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত, দেখা মেলেনি সূর্যের

চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারী-পুরুষের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন এর মধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন নতুন উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে আশা করছি, আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিত বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102