রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় ইমাদ পরিবহনের একটি গাড়ির ধাক্কায় সাহিদা আক্তারী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহিদা আক্তারী আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ শাহাদাত হোসেনের মেয়ে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্যেশ্যে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ, সেনাবাহিনী, স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘গাড়ির চাপায় কলেজছাত্রী নিহতের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102