শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সি অ্যান্ড বি বাজারে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের সি অ্যান্ড বি বাজারে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের নেতা শেখ মিজানুর মাহামুদ রাজনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি সি অ্যান্ড বি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস একটি এলাকার সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102