মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা হানিট্র্যাপের অভিযোগে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, ৪ জনের পদ স্থগিত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর কুড়িগ্রাম সিমান্তে বিএসএফের গুলিতে আহত ২ জন ভারতীয় নাগরিক চট্টগ্রামের সার কারখানায় আনসার-ট্রাকচালক সংঘর্ষ, আহত ২ ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ, শতাধিক নেতাকর্মী আটক ইসরাইলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছে সেনা ও যুদ্ধবিমান কুষ্টিয়ার ছয় হত্যা, হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি ঘর

হানিট্র্যাপের অভিযোগে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, ৪ জনের পদ স্থগিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় হানিট্র্যাপে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০) ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানাকে (৩৪) আটক করে পুলিশের হাতে তুলে দেন ভুক্তভোগী যুবক ও স্থানীয়রা।

সোমবার (৫ অক্টোবর) পাঁচ যুবদল নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে বোদা থানায় মামলা করেন ভুক্তভোগী যুবক পরিমল চন্দ্র বর্মন।

আসামিরা হলেন— বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪), বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম (৩২)।

 

তাদের মধ্যে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম বাদে বাকি চার নেতার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদলের বোদা পৌরসভা শাখা। রবিবার (৪ অক্টোবর) পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অলিয়ার রহমান অলি ও সদস্য সচিব আফছারুল ইসলাম স্বাক্ষরে তাদের প্রাথমিক পদসহ দলীয় পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৩ অক্টোবর রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার যতিন চন্দ্র বর্মনের ছেলে পরিমল চন্দ্র বর্মন (৩০) বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে চা খেতে গেলে সেখানে এক নারী তাকে কথা বলার জন্য কাছে ডাকেন। তিনি ওই নারীর কাছে যাওয়ামাত্রই উল্লিখিত আসামি ও তাদের সহযোগীরা তাকে আটক করে মারধর শুরু করেন। তারা ওই নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক আছে দাবি করে ওই এলাকার ইলেক্ট্রিশিয়ান ইউসুফ আলীর বাড়িতে নিয়ে আরেক দফা মারধর করে ১০০ টাকার ৪টি ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর করতে বাধ্য করেন। নগদ টাকা ও  চাবিসহ মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি গোপন না রাখলে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে আটোয়ারী মোড়ে পৌঁছে দিয়ে সটকে পড়েন তারা। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান পরিমল চন্দ্র বর্মন।

পরদিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে গেলে তারা যুবদল নেতা আনোয়ার হোসেন ও সোহেল রানাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছে সাক্ষর নেওয়া স্ট্যাম্প ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানিয়েছেন, এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বোদা পৌর যুবদলের সদস্য সচিব আফছারুল ইসলাম বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের চারজন নেতার পদ স্থগিত করে নোটিশ করা হয়েছে। তবে, রাজু এ ঘটনায় জড়িত ছিল না। তার নাম কেন দেওয়া হলো, বুঝতে পারছি না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102