সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর কুড়িগ্রাম সিমান্তে বিএসএফের গুলিতে আহত ২ জন ভারতীয় নাগরিক চট্টগ্রামের সার কারখানায় আনসার-ট্রাকচালক সংঘর্ষ, আহত ২ ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ, শতাধিক নেতাকর্মী আটক ইসরাইলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছে সেনা ও যুদ্ধবিমান কুষ্টিয়ার ছয় হত্যা, হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি ঘর রোমান্টিক ফটোশুটে নজর কাঁড়লেন অপু বিশ্বাস-আদর আজাদ ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আপিল পাঁচ বছর প্রেম করে বিয়ের ৪ বছরেই ভাঙল সংসার!

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৫৫), পিতা: মৃত পঁচাই মন্ডল, সাং: হাতিয়ানদহ, থানা: সিংড়া), অটোরিকশার যাত্রী মো. আব্দুল জলিল (৪৫), পিতা: মৃত আলহাজ মফিজ উদ্দিন মন্ডল, সাং: লালমনিপুর ভাঙ্গা পাড়া) ও তার স্ত্রী মোছা. জহুরা খাতুন (৩২) এবং মোটরসাইকেলচালক মো. ইমতিয়াজ আলী (২৭), পিতা: মো. দেলবার হোসেন, সাং: রামসার কাজীপুর, থানা: নলডাঙ্গা)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনে আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।

​ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটস্থ নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

​খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

​এ বিষয়ে নলডাঙ্গা থানা কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে নজরদারি অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102