সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর কুড়িগ্রাম সিমান্তে বিএসএফের গুলিতে আহত ২ জন ভারতীয় নাগরিক চট্টগ্রামের সার কারখানায় আনসার-ট্রাকচালক সংঘর্ষ, আহত ২ ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ, শতাধিক নেতাকর্মী আটক ইসরাইলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছে সেনা ও যুদ্ধবিমান কুষ্টিয়ার ছয় হত্যা, হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি ঘর রোমান্টিক ফটোশুটে নজর কাঁড়লেন অপু বিশ্বাস-আদর আজাদ ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আপিল পাঁচ বছর প্রেম করে বিয়ের ৪ বছরেই ভাঙল সংসার!

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি ঘর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি টিনশেড শোয়ার ঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুকুর ফরেস্টের ডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. সোনাবুলের (৫০) বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সোনাবুলের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন দুটি টিনশেড শোয়ার ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে দুটি শোয়ার ঘর ও একটি রান্নাঘর পুড়ে যাওয়ায় আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভুক্তভোগী সোনাবুল বলেন, হঠাৎ করে ঘরে আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘরের অনেক মালামাল পুড়ে গেছে।

ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102