সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর কুড়িগ্রাম সিমান্তে বিএসএফের গুলিতে আহত ২ জন ভারতীয় নাগরিক চট্টগ্রামের সার কারখানায় আনসার-ট্রাকচালক সংঘর্ষ, আহত ২ ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ, শতাধিক নেতাকর্মী আটক ইসরাইলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছে সেনা ও যুদ্ধবিমান কুষ্টিয়ার ছয় হত্যা, হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি ঘর রোমান্টিক ফটোশুটে নজর কাঁড়লেন অপু বিশ্বাস-আদর আজাদ ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আপিল পাঁচ বছর প্রেম করে বিয়ের ৪ বছরেই ভাঙল সংসার!

নিখোঁজের ২০ দিন পর পরিবারের কাছে ফিরল জুনায়েদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজবাড়ীর পাংশা থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু মো. জুনায়েদ সিদ্দীকিকে রাজশাহীতে খুঁজে পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২০ দিন পর কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে পাংশার একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে নিখোঁজ হয় জুনায়েদ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা মো. আরিফুল ইসলাম গত ২২ সেপ্টেম্বর পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার পর জুনায়েদ ট্রেনে করে রাজশাহীতে এসে শিরোইল রেলস্টেশনে অবস্থান করছিল। পরে এক পথশিশুর মাধ্যমে তালাইমারী মোড়ের একটি তন্দুরী চায়ের দোকানে কাজে যুক্ত হয়। শিশুটির পরিচয় ও প্রকৃত ঘটনা জানতে পেরে দোকানের মালিক মো. চান মিয়া তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মতিহার থানায় হস্তান্তর করেন।

পরবর্তীতে রাজশাহী সিএমএম কোর্টের প্রবেশন কর্মকর্তার মাধ্যমে বিষয়টি কারিতাস আলোকিত শিশু প্রকল্পের কর্মকর্তাদের নজরে আসে। প্রকল্পের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ও মো. আকতারুজ্জামান মতিহার থানায় গিয়ে প্রয়োজনীয় সমন্বয় করেন। পরে সহকারী উপ-পরিদর্শক মো. জালাল হোসেনের উপস্থিতিতে জুনায়েদকে তার বাবা মো. আরিফুল ইসলামের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

কারিতাস আলোকিত শিশু প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পথ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের পরিবারের সঙ্গে পুনঃএকত্রীকরণ প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। জুনায়েদকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সেই কার্যক্রমের একটি সফল উদাহরণ।

তারা আরও বলেন, একটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া মানে শুধু তাকে খুঁজে পাওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার নিরাপত্তা, অধিকার, স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102