শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

মিনহাজ দিপু,কয়রা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
সুন্দরবনের কোবাদক স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা গেছে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্যাসির খাল এলাকা হতে এই হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102