বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

উপদেষ্টা আসিফ ও মাহফুজ এনসিপির কেউ নয় : নাহিদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারে দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপি কোনো সম্পর্ক নেই।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানী বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, তারা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না।

তিনি আরও বলেন, সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ নয়। তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সংযুক্ত করে এক ধরনের পরিকল্পিত অপপ্রচার চালানো এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। এটি অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এনসিপি এ নেতা বলেন, সরকার থেকে তারা বের হবেন কি না, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এনসিপি চায়, গণঅভ্যুত্থানের বৈধতা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করুক।

সেনাবাহিনী উদ্দেশে নাহিদ বলেন, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলে জনগণ তাদের ওপর আরও বেশি আস্থা অর্জন করবে।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102