শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার নিয়ে ডিএমপির আদেশ স্থগিতই থাকছে : আপিল বিভাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন সংক্রান্ত ডিএমপি কমিশনারের অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তা বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ২৩ এপ্রিল হাইকোর্ট তিন মাসের জন্য ডিএমপির ওই আদেশ স্থগিত করেন এবং কেন এটি অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এরপর এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা আপিল বিভাগে পাঠিয়ে দেন।

রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। ডিএমপির ৯ এপ্রিলের অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামিদের গ্রেপ্তারে পর্যাপ্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। এ অনুমতি ছাড়া কোনো আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের এই সিদ্ধান্তে এখন এ আদেশ কার্যকর থাকছে না, অর্থাৎ ডিএমপি পুলিশের পক্ষে শুধুমাত্র অনুমতির অভাবে গ্রেপ্তার না করার বিধান আপাতত বলবৎ নয়। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102