রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নদভীর পিএস রাসেল গ্রেপ্তার

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রাসেল সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অপতৎপরতা চালানোর অভিযোগ রয়েছে।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি রাসেল উদ্দীন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102