শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন গোপনে রামপাল-মংলাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে : কৃষিবিদ শামীম

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
শুক্রবার (৩১ জুলাই২৫) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীমের নেতৃত্বে মোংলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে মোংলা পৌর চত্বরে সমাবেশে মিলিত হয়।
এ সময় মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম বলেন, “একটি জনবিচ্ছিন্ন সরকারকে টিকিয়ে রাখতে যারা নির্বাচনী ব্যবস্থাকে কবর দিতে চায়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তারই প্রমাণ।
তিনি আরও বলেন, “এই আসনের জনগণ নদীভাঙন, জলাবদ্ধতা, শিল্প দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দলীয় নয়, এটি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা এই ষড়যন্ত্র রুখবই।”
সমাবেশে বিএনপি নেতা মোঃ এমরান হোসেন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত না তাই সরকার জনগণের ভয় করে। তাই তারা আসন কেটে রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়।”
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন, বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102