রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনি সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নন্দীগ্রাম পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক এ টি এম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটে। এতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মুজাহিদ ও রাকিবুলকেও আসামি করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102