শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহের সঙ্গে সম্পর্কিত লেবাননের অন্তত তিনটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়েছে ইসরায়েল। তবে বলেছে, যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ।

রয়টার্সের তথ্য, হিজবুল্লাহ বুধবার সকাল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় বুধবার ভোরে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ির শহরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102