শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বাগেরহাটে ইয়াবা’সহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনি ও তার ৩ সহযোগী আটক

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় ডিবি পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ৪০১৫ পিচ ইয়াবা’সহ কুখ্যাত মাদক সম্রাট ২৬ মামলার আসামী মনির শেখ (৪৭), ও তার ৩ সহযোগীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২ জুন) ভোর রাতে মনির শেখের নিজ বসতঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য’সহ তাদেরকে আটক করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

তিনি জানান, বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া সাকিনস্থ বসত বাড়ির ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাট ২৬ মামলার আসামী মনির শেখ ও তার ৩ সহযোগীকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪০১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়লব্ধ অর্থ নগদ ৭১,৯২০/- টাকা এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করে।

আটককৃত মাদক কারবারি– কুখ্যাত মাদক সম্রাট ২৬ মামলার আসামী ফকিরহাটের বারাশিয়া মধ্যপাড়ার মৃত আঃ হামিদ শেখের পুত্র মনির শেখ (৪৭), ও তার সহযোগী পিরোজপুরের মঠবাড়িয়ার মৃত নেয়ামত হাওলাদারের পুত্র মোঃ সবুজ মিয়া (৩০), ফকিরহাটের আট্টাকীর কাওসার মোল্লার পুত্র মোঃ হাফিজুর রহমান মোল্লা (৩৭), বাগেরহাট সদরের সুন্দরঘোনার শেখ ফেরদৌসের পুত্র তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।

এ ঘটনায় ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, আটককৃত মাদক সম্রাট মনির শেখের বিরুদ্ধে ২৬ টি মামলা এবং ১ টি ওয়ারেন্ট রয়েছে। গত ৭ দিনে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে মোট ৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সমর্থ হয়।

তিনি আরও বলেন, ডিবি বাগেরহাটের এই মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে এবং আরো জোরদার করা হবে। জনসাধারণকে ডিবি বাগেরহাটকে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102