শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

“দক্ষ জনশক্তি গড়লেই নিশ্চিত হবে দেশের সামগ্রিক উন্নয়ন : ডেপুটি স্পিকার কায়সার কামাল”

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভীষণ হচ্ছে আমাকে একটা দক্ষ জাতি দেন আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। উন্নয়নের প্রধান হাতিয়ারই হচ্ছে দক্ষ জনশক্তি।

দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রতিষ্ঠিত স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)-এর আনুষ্ঠানি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট সদরের সোনাতলা সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সাধিত হবে যখন আমরা একটা দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারবো। আর সেই দক্ষতা অর্জনের সারথী হিসেবে কাজ করছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশন এর সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির অন্যতম লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102