বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

রামপালে হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন গাজীর উঠান বৈঠক অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার ৬নং হুড়কা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তিন বার নির্বাচিত বর্তমান ইউপি সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন গাজীর (কবির) সমর্থনে স্থানীয় মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ৬নং হুড়কা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:রামপাল উপজেলা বিএনপি নেত্রী রোজিনা কবির,পেড়িখালি ইউনিয়ন মহিলা নেত্রী মোছাঃ কারীমা বেগম বেগম,৫নং রাজনগর ইউনিয়ন মহিলা নেত্রী নেত্রী নাজমা বেগম,২নং উজলকুড় ইউনিয়ন নেত্রী মারুফা বেগম,হুড়কা ইউনিয়ন মহিলা নেত্রী রেকসোনা ও সীমা পাল সহ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন গাজীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন গাজী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102