শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় কালিগঞ্জকে হারিয়ে ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আশাশুনি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কালিগঞ্জ উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা ফুটবল দল।

উপচে পড়া দর্শকে ঠাসা গ্যালারিতে শুরু থেকেই জমে ওঠে ফাইনাল ম্যাচ। ম্যাচের ৯ মিনিটে আশাশুনির সজীবের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এই ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কালিগঞ্জের নিশ্চিত গোলের সুযোগ আশাশুনির গোলরক্ষক শান্ত দুর্দান্ত দক্ষতায় রুখে দেন। তবে ৮৫ মিনিটে কালিগঞ্জের আল আমিনের দর্শনীয় গোলে ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আশাশুনি পাঁচটি শটের সবকটিতে গোল করে। অন্যদিকে কালিগঞ্জ তিনটি শটে গোল করতে সক্ষম হয়। ফলে ৫-৩ গোলে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আশাশুনি।

খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান। মধ্যবিরতিতে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102