শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরে দেবরকে সঙ্গে নিয়ে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মুন্নি বেগম (৩৫) ও তার দেবর মাহাবুল মোল্লা (৩৪)।

রায় ঘোষণার সময় মুন্নি বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামি মাহাবুল মোল্লা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102