শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

মহেশপুরে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ময়জদ্দীন হামিদকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করে মহেশপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা রয়েছে (মামলা নম্বর-১৬)। ওই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102