শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘ডেঙ্গু প্রতিরোধে করব কাজ, সচেতনতায় গড়ব সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটি, কাঞ্চনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সংগঠনের উপদেষ্টা মফিকুল ইসলাম খান, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

র‍্যালিটি কাঞ্চন দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে কাঞ্চন উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। ডেঙ্গুকে ভয় না পেয়ে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর বিস্তার রোধ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102