শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির মিলনায়তনে ন্যাশনাল ব্যাংক পিএলসি পাঁচবিবি উপশাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মো. মাহবুব পারভেজ।

এ সময় ন্যাশনাল ব্যাংক পিএলসি পাঁচবিবি উপশাখার ব্যবস্থাপক সুজন আহম্মেদ, জুনিয়র কর্মকর্তা মো. আল আমিন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় আর্থিক সাক্ষরতার গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং নিরাপদে আর্থিক লেনদেনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102