শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ভয় দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ রোধ করা যাবে না: নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এ নিয়ে পঞ্চমবার হামলার ঘটনা ঘটল।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ অভিযোগ করেন।

পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ায় একটি মাজারের ভেতরে ঢুকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য তিনি বিএনপির সন্ত্রাসীদের দায়ী করেন।

নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, একজন রাজনৈতিক নেতাকে নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের এতটা ভয় বা উদ্বেগ তৈরি হলে তারা কেন বারবার হামলার মতো ঘটনায় জড়াচ্ছেন।

তিনি হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, ভয়ভীতি দেখানো কিংবা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাদের কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102