মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা হানিট্র্যাপের অভিযোগে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, ৪ জনের পদ স্থগিত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর কুড়িগ্রাম সিমান্তে বিএসএফের গুলিতে আহত ২ জন ভারতীয় নাগরিক চট্টগ্রামের সার কারখানায় আনসার-ট্রাকচালক সংঘর্ষ, আহত ২ ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ, শতাধিক নেতাকর্মী আটক ইসরাইলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছে সেনা ও যুদ্ধবিমান কুষ্টিয়ার ছয় হত্যা, হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি ঘর

ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ, পাশে মিলল রক্তমাখা ছুরি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বাথরুম থেকে অজ্ঞাত পরিচয় এক নারী (২৮) এর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে রক্তমাখা ছুরি পাওয়ায় ঘটনাটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি বাথরুমের ৪ নম্বর কক্ষ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

যেভাবে উদ্ধার

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম পরিষ্কার করতে যান। নিয়ম অনুযায়ী ভেতরের কক্ষগুলোর দরজায় নক করে থাকা ব্যক্তিদের বের হতে বলেন। ৪ নম্বর কক্ষের দরজায় নক করার পর দীর্ঘ সময়েও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে সহকর্মী রাসেল ও কামালের সহযোগিতায় দরজা খুলে ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ বলেন, দরজাটি ভেতর থেকে আটকানো ছিল। ভেতরে দেখার পর তারা আনসার সদস্য ও সর্দারকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় খবর দেয়।

প্রশাসনিক ব্লকের সামনে রক্তমাখা ছুরি

এদিকে একই দিন ভোরে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় গেটের সামনে রক্তাক্ত একটি কালো স্টিলের ফল কাটার ছুরি পড়ে থাকতে দেখা যায়।

পরিচ্ছন্নতাকর্মী কাশী পেল্লী সন্তোষ জানান, সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি ছুরিটি দেখতে পান। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনি ওই স্থানের মেঝে গ্লো-টেক্স সলিউশন দিয়ে পরিষ্কার করেন এবং ছুরিটি ধুয়ে নিজের কাছে রাখেন।

তিনি বলেন, ঘটনার ৪-৫ ঘণ্টা পর শুনতে পান ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের পাশে টয়লেটে একজনকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

যা বলছে প্রশাসন

হাসপাতালের সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান বলেন, সকালে এসে তিনি বাথরুমে নারীর ঝুলন্ত থাকার কথা শোনেন। কনফারেন্স রুমের দ্বিতীয় গেটের সামনে ও নিচে রক্তের দাগ এবং ফোঁটা ফোঁটা রক্তের চিহ্ন ছিল। সকালে আনসার ডিউটি পরিবর্তনের সময় দায়িত্বরত আনসার সদস্য ক্লিনারকে দিয়ে জায়গাটি পরিষ্কার করান।

তিনি বলেন, “প্রথমে মনে হয়েছিল কোনো রোগীর শরীর থেকে রক্ত পড়েছে। হাসপাতালে এমন হয়। পরে বাথরুমের ঘটনা জানার পর বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ওই এলাকায় সিসি ক্যামেরা আছে, ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে।”

ঘটনাস্থলে শাহবাগ থানা পুলিশ, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ডিবি পুলিশ আলামত সংগ্রহ করছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঢামেকে এসেছি। সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। মরদেহ উদ্ধার, আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102