শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ফয়লাহাট আছিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে সুবর্ন জয়ন্তী ও মিলন মেলা ২১ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী শান্তিতে নোবেল পাওয়ার দাবিতে অনড় ট্রাম্প, দিলেন নতুন বার্তা মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ, নিরাপদ পরিবেশ ও সুরক্ষার দাবি তেলের দামে আগুন, একলাফে বাড়ল ৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না: জনপ্রশাসন সচিব বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর বাজারে ইজিবাইকের ধাক্কায় জয়ছন খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ভবনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ছন খাতুন উপজেলার শ্যামকুড় এলাকার মাহাবুল ইসলামের মা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়ছন খাতুন বৃহস্পতিবার দুপুরে ভবনগর বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি ইজিবাইক তাকে সামনাসামনি ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকটির চালক হিসেবে তুষার হোসেনের নাম জানা গেছে। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102