শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ফয়লাহাট আছিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে সুবর্ন জয়ন্তী ও মিলন মেলা ২১ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী শান্তিতে নোবেল পাওয়ার দাবিতে অনড় ট্রাম্প, দিলেন নতুন বার্তা মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ, নিরাপদ পরিবেশ ও সুরক্ষার দাবি তেলের দামে আগুন, একলাফে বাড়ল ৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না: জনপ্রশাসন সচিব বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

ফয়লাহাট আছিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে সুবর্ন জয়ন্তী ও মিলন মেলা ২১ অক্টোবর

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল ও মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের রামপালে অবস্থিত ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসা ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আগামী ২১ অক্টোবর বুধবার মাদ্রাসা ক্যাম্পাসে সুবর্ণ জয়ন্তী ও মিলন মেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

১৯৭৬ সালে এবতেদায়ী (৫ম শ্রেণী) পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি যত্রা শুরু করে । ২০২৬ সালে ৫০ বছর পূর্ন করলো প্রতিষ্ঠানটি । এই মাইলফলক স্মরনীয় রাখতে দিনব্যাপী নানা কর্মসূচির পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। র্যালী, আলোচনা সভা, স্মৃতিচারণ, অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও প্রয়াত শিক্ষদের জন্য দোয়া ও মরণোত্তর সম্মাননা, প্রয়াত শিক্ষার্থীদের স্মরণ ও দোয়া, বিভিন্ন প্রতিযোগিতা ও কালচর অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ হেদায়েত হুসাইন জানান, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন এমন অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কেউ উচ্চতর ডিগ্রি নিতে দেশের বাইরে সেটেল হেয়েছেন ।

দেশের ভেতর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করছেন, এ ছড়াও অসংখ্য আইনজীবী রয়েছেন। নামিদামি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, কেউ রাজনীতিতে নাম লিখিয়েছেন এমন নানান পেশায় নিযুক্ত রেখেছেন আমাদের সিনিয়র জুনিয়র ভাইয়েরা । সকলকে এই অনুষ্ঠানে নির্দিষ্ট একটা ফি’র মাধ্যমে অংশ গ্রহণের আহ্বান জানান তিনি ।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সাংবাদিক মুনাওয়ার রনি জানান, এই লিংকে https://ee.kobotoolbox.org/F4li1Dqr ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । আর অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে নানান পুরস্কার।

ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মোঃ আব্দুল কাদির বলেন, এই ৫০ বছরে অসংখ্য ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ‌ করেছে ।

যদিও পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেছে । কিন্তু তাদের বেজ তো এখান থেকে । তাই তিনি সকলকে ১১ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নের পর ২১ অক্টোবর অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই আয়োজন স্মরনীয় রাখতে আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102