শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ফয়লাহাট আছিয়া মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে সুবর্ন জয়ন্তী ও মিলন মেলা ২১ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী শান্তিতে নোবেল পাওয়ার দাবিতে অনড় ট্রাম্প, দিলেন নতুন বার্তা মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ, নিরাপদ পরিবেশ ও সুরক্ষার দাবি তেলের দামে আগুন, একলাফে বাড়ল ৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না: জনপ্রশাসন সচিব বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

কফিল উদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যুবলীগের কর্মী হয়েও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করায় বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসআই মনিরুল ইসলাম বলেন, ‘মামলাটি আদালতে করা হয়েছিল। তদন্তের দায়িত্বে ছিল পিবিআই। গত ১৭ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে বাদী কফিল উদ্দিন মামলা প্রত্যাহারের আবেদন করেন। এরপর ২৯ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে আদালত আবেদনটি মঞ্জুর করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।’

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে হামলায় আহত হওয়ার অভিযোগে কফিল উদ্দিন মামলাটি করেন। ওই বছরের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তিনি মামলার আবেদন করেন। পরে আদালত আবেদনটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সিএমপি কমিশনার সাইফুল ইসলামসহ ২৬ পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ১৮৭ জনকে আসামি করা হয়েছিল।

আসামিদের মধ্যে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীও ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102