রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে অনুমোদনহীন মসলা কারখানা, জরিমানা ৮০ হাজার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন পণ্যের লোগো ও রাসায়নিক উপকরণ জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সফিপুর পূর্বপাড়া রাখালিয়াচালা এলাকার আনিকা ফুড প্রোডাক্টস কারখানায় এ অভিযান চালানো হয়। কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা করেন গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে বিভিন্ন ধরনের মসলা তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, কারখানাটিতে কাঁচামাল ও রাসায়নিক উপকরণ ব্যবহার করে পণ্য তৈরি করা হতো। পরে বিভিন্ন ব্র্যান্ডের লোগো ব্যবহার করে সেসব পণ্য বাজারজাত করা হতো। এ ছাড়া কারখানাটির উৎপাদন পরিবেশ মানসম্মত ছিল না এবং প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতাও পাওয়া যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা এবং জরিমানা করার পাশাপাশি বিভিন্ন পণ্যের লোগো ও রাসায়নিক উপকরণ জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, কারখানাটির প্রয়োজনীয় কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102