রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে এক রাতে চার বাড়িতে ডাকাতি, আহত এক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় এসব ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জামাল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার পর একদল ডাকাত খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলাম জুরুর বাড়িতে হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও ১২ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

এরপর একই ইউনিয়নের কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে ডাকাতি করে দুর্বৃত্তরা। সেখান থেকে এক ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে তারা।

পরে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়িতে হানা দিয়ে নগদ ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা।

একই এলাকার জামালের বাড়িতেও ডাকাতি করে তারা। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ওই বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতেরা।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ পুলিশকে কিছু জানাননি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102