মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ গ্যাস ও নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা হানিট্র্যাপের অভিযোগে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, ৪ জনের পদ স্থগিত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর কুড়িগ্রাম সিমান্তে বিএসএফের গুলিতে আহত ২ জন ভারতীয় নাগরিক চট্টগ্রামের সার কারখানায় আনসার-ট্রাকচালক সংঘর্ষ, আহত ২ ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ, শতাধিক নেতাকর্মী আটক ইসরাইলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছে সেনা ও যুদ্ধবিমান কুষ্টিয়ার ছয় হত্যা, হানিফসহ চার আ.লীগ নেতার সর্বোচ্চ শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি ঘর

অটোরিকশা ধর্মঘটে রাজধানীতে দুর্ভোগ, বাড়তি ভাড়ায় যাত্রীদের নাভিশ্বাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। সোমবার (৫ অক্টোবর) অটোরিকশা চলাচল বন্ধ রেখে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হয়েছে, অন্যদিকে অটোরিকশা না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।

অটোরিকশার ওপর যাতায়াতের জন্য বেশি নির্ভরশীল এলাকাগুলোতে ভোগান্তির মাত্রা আরও বেড়েছে। ধর্মঘটের সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।

চালকদের সড়ক অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর সামগ্রিক যান চলাচলেও। বিভিন্ন স্থানে যানজট তৈরি হওয়ায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেন না নগরবাসী। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতেও বাড়তি সময় লাগছে।

আন্দোলনরত অটোরিকশাচালকদের ভাষ্য, রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় অটোরিকশা চার্জ দেওয়া ও পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এর ফলে তাদের আয়-রোজগারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102