মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কুকুরটি সরিয়ে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা হলে আবারও ট্রেন চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে মেট্রোরেল লাইনে একটি কুকুর প্রবেশ করে। এ সময় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকা পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

পরে কুকুরটিকে লাইন থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102