শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত রাজধানীতে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শুভেচ্ছা

রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত

মো: তরিকুল মোল্লা, (ফকিরহাট বাগেরহাট সদর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ হাসান আলী ও তাঁর মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুম ও মরহুমাসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কুলখানিতে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাগেরহাট জেলা বিএনপি, খুলনা জেলা বিএনপি ও মোংলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতাকর্মী, রামপালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

দোয়া মাহফিল শেষে কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102